ছুটিতে বাড়ি ফেরা হলো না কারারক্ষী পলাশের, মান্দায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পলাশ আলী (২৮) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলা বাজার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের মো.জিল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ আলী বগুড়া জেলা কারাগার থেকে দুই দিনের ছুটি নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মান্দা উপজেলার ভোলা বাজার মোড় এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে আসা একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটির বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
ছুটিতে বাড়ি ফেরা হলো না কারারক্ষী পলাশের, মান্দায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু

নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পলাশ আলী (২৮) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভোলা বাজার মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিরামপাড়া গ্রামের মো.জিল্লুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাশ আলী বগুড়া জেলা কারাগার থেকে দুই দিনের ছুটি নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে মান্দা উপজেলার ভোলা বাজার মোড় এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে আসা একটি দ্রুতগামী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটির বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
