নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া তেঁতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫)। তিনি পেশায় চালকল ব্যবসায়ী। আরেকজন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।
স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে নওগাঁ শহরের পথে যাচ্ছিলেন মোস্তফা ও মালেক। পথিমধ্যে তেঁতুলতলী এলাকায় পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মোস্তফা ও মালেক।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁয় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া তেঁতুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার একডালা পূর্বপাড়া গ্রামের এলিম শাহর ছেলে মোস্তফা সর্দার (৫৫)। তিনি পেশায় চালকল ব্যবসায়ী। আরেকজন পোরশা উপজেলার বাসিন্দা আব্দুল মালেক।
স্থানীয় ও পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলযোগে হাঁপানিয়া থেকে নওগাঁ শহরের পথে যাচ্ছিলেন মোস্তফা ও মালেক। পথিমধ্যে তেঁতুলতলী এলাকায় পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বিআরটিসি বাস অপর একটি বাসকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান মোস্তফা ও মালেক।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
