ত্রিশাল মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে মুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে র্যালিটি শেষ হয়।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
র্যালিতে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত হওয়ার ঐতিহাসিক গুরুত্ব ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
সম্পর্কিত খবর
১২ বছর পূর্তিতে সেন্ট মেরি’স স্কুল এন্ড কলেজে আনন্দ উৎসব
বাহাদুর আলম ১০নং গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা…
রাজকীয় বিদায়ী সংবর্ধনায় সিক্ত জামথল টেকনিক্যাল এন্ড বিএমটি কলেজের অধ্যক্ষ…
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি…
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র্যালি ও আলোচনা সভা
জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু: নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার
ত্রিশাল মুক্ত দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ সেলিম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে মুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে র্যালিটি শেষ হয়।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।
র্যালিতে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৯ ডিসেম্বর ত্রিশাল মুক্ত হওয়ার ঐতিহাসিক গুরুত্ব ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন।
সম্পর্কিত খবর
১২ বছর পূর্তিতে সেন্ট মেরি’স স্কুল এন্ড কলেজে…
বাহাদুর আলম ১০নং গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী দীর্ঘদিনের…
রাজকীয় বিদায়ী সংবর্ধনায় সিক্ত জামথল টেকনিক্যাল এন্ড বিএমটি…
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি…
বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদারগঞ্জে আনন্দ র্যালি ও…
জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু: নিজ ঘর থেকে মরদেহ…