“মাদক ও চাঁদাবাজির সাথে কোন আপোষ নয়”- এসপি তারিকুল

অনলাইন নিউজ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৫ ১০:১৫ পিএম
“মাদক ও চাঁদাবাজির সাথে কোন আপোষ নয়”- এসপি তারিকুল

নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন নবাগত পুলিশ সুপারের মোহাম্মদ তারিকুল ইসলাম

সোমার ( ১ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন “আমার দায়িত্ব পালনে নওগাঁ গণমাধ্যমকর্মীদের সহযোগিতার প্রয়োজন। আমি আপনাদের হয়ে এ জেলায় কাজ করতে চাই।

‘মাদক ও চাঁদাবাজির সাথে কোন আপোষ নয়। আমি চেষ্টা করব আমার দায়িত্ব শতভাগ পালন করার।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...