ইসলামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর কর্মীদের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌরশহরের ধর্মকুড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই এবং মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ,পাশাপাশি হামলার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ফরহাদ খান অভিযোগ করেন,গত বুধবার বিকালে মলমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার কর্মীদের ওপর সুলতান মাহমুদ বাবুর সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত চারজন আহত হন। তিনি জানান, ঘটনাটি গুরুতর হলেও কোনো দুর্বৃত্তকে এখনো গ্রেফতার করা হয়নি।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,দ্রুত অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ ও জাকারিয়া প্রমুখ।
সম্পর্কিত খবর
জোর করে বিয়ের কাগজে স্বাক্ষর, গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী বেপারী
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার…
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত
কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক
শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু
আরও পড়ুন
ইসলামপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর কর্মীদের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌরশহরের ধর্মকুড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই এবং মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ,পাশাপাশি হামলার শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ফরহাদ খান অভিযোগ করেন,গত বুধবার বিকালে মলমগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে তার কর্মীদের ওপর সুলতান মাহমুদ বাবুর সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত চারজন আহত হন। তিনি জানান, ঘটনাটি গুরুতর হলেও কোনো দুর্বৃত্তকে এখনো গ্রেফতার করা হয়নি।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,দ্রুত অভিযুক্তদের গ্রেফতার না করা হলে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ ও জাকারিয়া প্রমুখ।
সম্পর্কিত খবর
জোর করে বিয়ের কাগজে স্বাক্ষর, গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী…
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার…
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক…