মান্দায় বিএনপিনেতা মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ

নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে সাবাই বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। লিফলেট বিতরণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার রক্ষার রূপরেখা।”
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকারসহ স্থানীয় নেতারা।
এর আগে সতিহাট এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে যোগ দেন।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
মান্দায় বিএনপিনেতা মতিনের লিফলেট বিতরণ ও গণসমাবেশ

নওগাঁর মান্দা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কার প্রস্তাব ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে সাবাই বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন। লিফলেট বিতরণ শেষে বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রের মৌলিক কাঠামো সংস্কারের দাবিতে বিএনপির ঘোষিত ৩১ দফা জনগণের অধিকার রক্ষার রূপরেখা।”
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউন নবী হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সহ-সভাপতি একেএম নাজমুল হক নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল ও কুমার বিশ্বজিৎ সরকারসহ স্থানীয় নেতারা।
এর আগে সতিহাট এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে যোগ দেন।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
