ছাতকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি : ছাতকে ২০২৫-২৬ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (২৩ নভেম্বর ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতকের উদ্যোগে কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ ডি ডি (ক্রপ) মোহাম্মদ নাজমুল কবির।
উপজেলা কৃষি অফিসার মো.তৌফিক হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম। প্রশিক্ষণে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সোহরাব হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার শাহ এনামুল ইসলাম পারভেজ, মিল্লাত হোসেন, ঝুটন তালুকদার, পিংকু সরকার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বোরো বীজতলা প্রস্তুত ও বীজের মান নিশ্চিত করা, আমন ধান কর্তন ও বীজ সংরক্ষণ, সারের পরিচিতি
ও সুষম মাত্রায় সার ব্যবহার, কৃষিতে উন্নত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, সবজি আবাদে উন্নত জাত নির্ণয় ও বীজ সংরক্ষণ, মালচিং পদ্ধতি ব্যবহার, ফসলের পোকামাকড় ও রোগবালাই দমন বিষয়ে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীগন অংশ গ্রহণ করেন।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
ছাতকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধি : ছাতকে ২০২৫-২৬ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (২৩ নভেম্বর ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাতকের উদ্যোগে কৃষি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ ডি ডি (ক্রপ) মোহাম্মদ নাজমুল কবির।
উপজেলা কৃষি অফিসার মো.তৌফিক হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহ আলম। প্রশিক্ষণে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সোহরাব হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার শাহ এনামুল ইসলাম পারভেজ, মিল্লাত হোসেন, ঝুটন তালুকদার, পিংকু সরকার উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বোরো বীজতলা প্রস্তুত ও বীজের মান নিশ্চিত করা, আমন ধান কর্তন ও বীজ সংরক্ষণ, সারের পরিচিতি
ও সুষম মাত্রায় সার ব্যবহার, কৃষিতে উন্নত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার, সবজি আবাদে উন্নত জাত নির্ণয় ও বীজ সংরক্ষণ, মালচিং পদ্ধতি ব্যবহার, ফসলের পোকামাকড় ও রোগবালাই দমন বিষয়ে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীগন অংশ গ্রহণ করেন।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
