৭১ র কে বাচিঁয়ে রাখতে হবে: মির্জা ফখরুল

একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। নির্বাচনকে বানচাল করা আর পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ হওয়া। এখন একটি নির্বাচিত সরকারের খুব দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ৭১ র কে বাচিঁয়ে রাখতে হবে, ৭১ আমাদের হাজার হাজার নিরপরাধ ভাইদের হত্যা করা হয়েছে। তাদের অত্যাচারে অনেকেই দেশ থেকে পালিয়ে ভারতে লুকিয়ে ছিল। আমাদের মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইলে কি আর ভুলে যাওয়া সম্ভব! সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীদের যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
তিনি বলেন, আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলতেছে। গ্রাস করার চেষ্টা চলতেছে। ধর্মীয় অনুভূতিতে বিক্রি করে তারা এসব কাজ করছে। এজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে। এসময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য আলহাজ্ব মনসুর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷
সম্পর্কিত খবর
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে, ৯ কিশোর আটক
গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়
সিংড়ায় আজ জামিয়া ইসলামিয়া হামিদিয়ার ৬২তম জালসা, প্রধান বক্তা হাফিজুর…
নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা…
মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু…
৭১ র কে বাচিঁয়ে রাখতে হবে: মির্জা ফখরুল

একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। নির্বাচনকে বানচাল করা আর পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ হওয়া। এখন একটি নির্বাচিত সরকারের খুব দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, ৭১ র কে বাচিঁয়ে রাখতে হবে, ৭১ আমাদের হাজার হাজার নিরপরাধ ভাইদের হত্যা করা হয়েছে। তাদের অত্যাচারে অনেকেই দেশ থেকে পালিয়ে ভারতে লুকিয়ে ছিল। আমাদের মা-বোনদের অন্যায়ভাবে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। সেই দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইলে কি আর ভুলে যাওয়া সম্ভব! সুপরিকল্পিতভাবে একটি চক্র মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীদের যোগসাজশে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
তিনি বলেন, আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলতেছে। গ্রাস করার চেষ্টা চলতেছে। ধর্মীয় অনুভূতিতে বিক্রি করে তারা এসব কাজ করছে। এজন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে। এসময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক নুর করিম বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীর, সদস্য সচিব সাদেক আহম্মদ খান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রতিমন্ত্রী ও সদস্য আলহাজ্ব মনসুর আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷
সম্পর্কিত খবর
প্রেমিকাকে হত্যার পর পরিবারে ফোন—‘লাশ নিয়ে যা’
সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার অভিযোগে, ৯ কিশোর…
গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর…
সিংড়ায় আজ জামিয়া ইসলামিয়া হামিদিয়ার ৬২তম জালসা, প্রধান…
নওগাঁর মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও…
মান্দায় কাশোঁপাড়ায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রইচ উদ্দিনের সহযোগিতায়…