বড়াইগ্রামে গরীবের ডাক্তার রন্জিত কুমারের পরলোক গমন

অনলাইন নিউজ ডেস্ক
১০ নভেম্বর ২০২৫ ১১:৪২ এএম
বড়াইগ্রামে গরীবের ডাক্তার রন্জিত কুমারের পরলোক গমন

মোঃ রেজাউল করিম মৃধা,  নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের হারোয়া গ্রামের বাসিন্দা ও বনপাড়া পৌর শহরের হালদার আরোগ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট পল্লী চিকিৎসক ডা. রঞ্জিত কুমার হালদার আর নেই। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি হার্টের অসুস্থতায় ভুগতে ছিলেন এবং একাধিকবার স্ট্রোকে আক্রান্তের কারনে ভারতে চিকিৎসা নিচ্ছিলেন। বর্তমানে তিনি ভিসা সমস্যার কারণে আর বিদেশে যেতে পারেননি।
ডা. রঞ্জিত কুমার হালদার বনপাড়ার পাটোয়ারী হাসপাতালে প্রায় তেরো বছর সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তার নিজ উদ্যোগে “হালদার আরোগ্যলয়” প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সেবা দিয়ে আসছিলেন।
তিনি অত্র এলাকায় সকল শ্রেণী পেশার মানুষের কাছে “গরিবের ডাক্তার” হিসেবে পরিচিত ছিলেন। অর্থাভাবে চিকিৎসা সেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সে বিষয়ে তিনি অত্যান্ত তৎপর ছিলেন। বিশেষ করে তিনি কোন দরিদ্র ও অসহায় রোগীদের কাছ থেকে পারিশ্রমিক নিতেন না, বরং ঐ সমস্ত রোগীদেরকে বিনামূল্যে ঔষধ দিয়ে সহায়তা করতেন। যার ফলে তিনি সকলের কাছে প্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানবিক গরীবের ডাক্তার হিসেবে খ্যাতি লাভ করেছেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার এই মৃত্যুতে শোক জানাতে তার বাড়িতে ছুটে যান, নাটোর জেলা বিএনপির সদস্য আলহাজ অধ্যাপক মো. লুৎফর রহমান, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি আ. ছালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবি এম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বনপাড়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আসাদুজ্জামান আসাদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি আকতার হোসেন, বড়াইগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মৃধা,বড়াল পত্রিকার প্রকাশক ও সম্পাদক পিকেএম আঃ বারী, বাংলাদেশ প্রেসক্লাব বড়াইগ্রাম শাখার যুগ্ম আহ্বায়ক মো. সুরুজ আলী, উপজেলা , হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার, এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্রসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
আজ শনিবার বিকাল ৪টায় হারোয়া শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
তার মৃত্যুতে বড়াইগ্রামবাসী এক নিবেদিতপ্রাণ ও মানবিক চিকিৎসককে হারালো।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...