মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষ, যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার স্বপন হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মান্দা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।
পুলিশ জানায়, স্বপন হোসেন দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির আঙিনায় গাঁজার চাষ করে আসছিলেন। অভিযানকালে উদ্ধার করা গাঁজার গাছগুলোর ওজন ২৫ কেজি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) সুজন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ স্বপন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষ, যুবক গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে স্বপন হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ছয়টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার স্বপন হোসেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই পশ্চিমপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে মান্দা থানা পুলিশ তার বাড়িতে অভিযান চালায়।
পুলিশ জানায়, স্বপন হোসেন দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির আঙিনায় গাঁজার চাষ করে আসছিলেন। অভিযানকালে উদ্ধার করা গাঁজার গাছগুলোর ওজন ২৫ কেজি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু রায়হান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) সুজন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ স্বপন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
