জমি সংক্রান্ত বিরোধে মারধর, নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ

হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষকের ধানক্ষেতে হামলা, মারধর, নারী নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত দুই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় মোঃ হাসেম আলীর নেতৃত্বে একদল লোক দলবদ্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের ওপর হামলা চালায়। তারা ধানক্ষেতে প্রবেশ করে দুই নারীকে বেধড়ক মারধর করে এবং ধানক্ষেতের কাদায় ফেলিয়ে পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির ঘটনা ঘটায়।
ভুক্তভোগী মোঃ রাজ্জাক ওই দিনই হাতীবান্ধা থানায় লিখিত এজাহার দাখিল করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, হামলায় তার নাতবউ মোছাঃ শাকিলা বেগমের সিজারের স্থানে গুরুতর জখম হয় এবং তার পায়ের বৃদ্ধাঙ্গুলিও কেটে যায়। অপরদিকে মোছাঃ সেলিনা বেগমের হাঁটুর জয়েন্ট খুলে যায় বলে জানা গেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পর্কিত খবর
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক
গোপালগঞ্জ বিজিবি রিজিওন কমান্ডারের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান
খুলনায় বিভাগীয় বইমেলার শুভ উদ্বোধন
সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের সভায় সাংবাদিক মোঃ আলহাজ হোসেনকে…
আরও পড়ুন