রূপসায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

অনলাইন নিউজ ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫ ৯:২৪ পিএম
রূপসায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

খুলনার পূর্ব রূপসায় সরকারি ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ ১৯ অক্টোবর রবিবার বেলা ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারজ) পেছনে ডোবা থেকে এ লাশ উদ্ধার করেছে পুলিশ। করা হয়।‎ পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা চা-পান বিক্রেতা আব্দুল হাকিম ও তার ছেলে রেজাউল ইসলাম দুই জনে ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। গত১৭ অক্টোবর শুক্রবার রাতে তার পিতা ছোট রেজাউল কে দোকানে রেখে বাড়ি চলে যান। রেজাল্ট ওই রাতে আর বাড়ি যায়নি। পরের দিন অনেক খোঁজা-খু্ঁজির পর রেজাউলের সন্ধান মেলেনি। বোরবার স্থানীয়রা রেজাউলের মরদেহ ডোবায় ভাসতে দেখে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন। রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সংবাদ পেয়ে উৎসুক জনতা এসে ভিড় জমাতে থাকে। রূপসা থানার এসআই মোঃ ইমরান হোসেন ও রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির টু-আইসি (এএসআই) তাদের সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...