ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিট ও কমিউনিটি পুলিশিং বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদের। দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে এবং তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান এবং তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি কাদের বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। “আমরা নিপীড়ক নয়, জনগণের প্রকৃত বন্ধু হতে চাই। মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। নবাগত ওসি শফিকুল ইসলাম খানকে এলাকাবাসী শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ফজল উদ্দিন,ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিট ও কমিউনিটি পুলিশিং বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদের। দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে এবং তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান এবং তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি কাদের বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। “আমরা নিপীড়ক নয়, জনগণের প্রকৃত বন্ধু হতে চাই। মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। নবাগত ওসি শফিকুল ইসলাম খানকে এলাকাবাসী শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
