নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

অনলাইন নিউজ ডেস্ক
১৮ আগস্ট ২০২৫ ১১:১০ পিএম
নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে আবু তালেব (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ ১৭ই আগষ্ট রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বাহিমালী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আবু তালেব উপজেলার মাঝগাও ইউনিয়নের বাহিমালী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্হানীয় সুত্রে জানা যায় , সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। পরবর্তীতে বৃষ্টি থেমে গেলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া অবস্থায় আবু তালেব নিজের ধানের জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য আবু তালেব দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে, অল্প কিছু হলো বাড়িতে এসে সে তার নিজের জমিতে কৃষিকাজ শুরু করেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...