নেত্রকোনায় বিকাশ কর্মী রিজন হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ,মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় বিকাশ কর্মী রিজন তালুকদার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনার বিকাশসহ সবকয়টি মোবাইল টেলিকমের কর্মী ও নেত্রকোনার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, গ্রামীণের ব্যবস্থাপক সৈয়দ আবু সাহাদ বাংলা লিংকের ব্যবস্থাপক সোহাগ সাহাসহ অন্যরা।
রিজন তালুকদার (২২) জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। রোববার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, রিজন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মোবাইল টেলিকমের কর্মীদের নিরাপত্তার বিধান করতে হবে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
নেত্রকোনায় বিকাশ কর্মী রিজন হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ,মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় বিকাশ কর্মী রিজন তালুকদার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনার বিকাশসহ সবকয়টি মোবাইল টেলিকমের কর্মী ও নেত্রকোনার সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘন্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, গ্রামীণের ব্যবস্থাপক সৈয়দ আবু সাহাদ বাংলা লিংকের ব্যবস্থাপক সোহাগ সাহাসহ অন্যরা।
রিজন তালুকদার (২২) জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। রোববার সকালে বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, রিজন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মোবাইল টেলিকমের কর্মীদের নিরাপত্তার বিধান করতে হবে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
