চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ : গাজীপুরের কালীগঞ্জে
আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) বিকেলে পৌরসভার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ
নিহত আনোয়ার কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত তাজিম উদ্দিনের ছেলে। আনোয়ারের তিন পুত্র ও তিন কন্যা রয়েছে।
নিহতের ছেলে জাহাঙ্গীর হোসেন জানান, তার বাবা সাধারণত রাতেই অটোরিকশা চালাতেন এবং সকালে বাসায় ফিরতেন। গত শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় অটো নিয়ে বের হওয়ার পর থেকে তিনি আর ফেরেননি। পরদিন সকাল থেকে মোবাইল ফোন বন্ধ থাকায় আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরের দিন রবিবার বিকেলে মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন মাঠে ছাত্ররা খেলার ছলে জঙ্গলের ভেতরে গেলে মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।নিহতের ছেলে জাহাঙ্গীর জানান, তার বাবাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধিঃ : গাজীপুরের কালীগঞ্জে
আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) বিকেলে পৌরসভার মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ
নিহত আনোয়ার কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চৈতারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত তাজিম উদ্দিনের ছেলে। আনোয়ারের তিন পুত্র ও তিন কন্যা রয়েছে।
নিহতের ছেলে জাহাঙ্গীর হোসেন জানান, তার বাবা সাধারণত রাতেই অটোরিকশা চালাতেন এবং সকালে বাসায় ফিরতেন। গত শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় অটো নিয়ে বের হওয়ার পর থেকে তিনি আর ফেরেননি। পরদিন সকাল থেকে মোবাইল ফোন বন্ধ থাকায় আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরের দিন রবিবার বিকেলে মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন মাঠে ছাত্ররা খেলার ছলে জঙ্গলের ভেতরে গেলে মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।নিহতের ছেলে জাহাঙ্গীর জানান, তার বাবাকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
