১৪ দফা দাবিতে ছাতকে সাংবাদিকদের কলম বিরতি

স্বাধীনতার ৫৪বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি ১৪ দফা দাবিতে ছাতকে সাংবাদিকদের কলমবিরতি।
স্বাধীনতার ৫৪ বছরেও সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অধিকার আদায়ে ১৪ দফা দাবিতে কলম বিরতি পালন করেছেন ছাতকের সাংবাদিকরা। মঙ্গলবার (২০ মে) বেলা ১২ থেকে দুপুর ১টা পর্যন্ত ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উপজেলা কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মফস্বল সাংবাদিকদের স্বীকৃতি ও সুযোগ-সুবিধা বাড়াতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।
মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহ মোঃ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, ছাতক প্রেসক্লাবের সদস্য নাজমুল হাসান,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সহ সভাপতি অজিত কুমার দাশ ও আরিফুর রহমান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও হাকিম ফারুক আহমদ নুমান, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজিদুল ইসলাম, রাফি হাসান সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক
গোপালগঞ্জ বিজিবি রিজিওন কমান্ডারের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপপরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান
খুলনায় বিভাগীয় বইমেলার শুভ উদ্বোধন
সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের সভায় সাংবাদিক মোঃ আলহাজ হোসেনকে…
আরও পড়ুন