পত্নীতলায় গরু ও গৃহ নির্মাণ উপকরণ পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগীরা

অনলাইন নিউজ ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৫ ৭:০৬ পিএম
পত্নীতলায় গরু ও গৃহ নির্মাণ উপকরণ পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগীরা

নওগাঁর পত্নীতলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর  ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নায়নর লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড়, দানাদার খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ  বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি ) সকাল ১০টায়    উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় ৮৭ জন সুফলভোগীদের মাঝে ষাঁড় বাছুর ১ টি করে, ভিটামিন, খাদ্য ও গৃহনির্মাণ উপকরণ, বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত  ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন , শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, আদিবাসী নেতা সুবত উরাও, সুধিজন সাংবাদিক  প্রমূখ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...