ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা : পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ি এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবু হানিফ পটুয়াখালি জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ছেলে। তিনি পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে পটুয়াখালি থেকে বরিশাল যাচ্ছিলেন মো. আবু হানিফ। পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে ওই মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেটি দুমড়ে-মুচড়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা : পবিপ্রবির উপপরিচালকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মো. আবু হানিফ (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার দপদপিয়া যাত্রাবাড়ি এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবু হানিফ পটুয়াখালি জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামের আমজাদ আলী মৃধা ছেলে। তিনি পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে পটুয়াখালি থেকে বরিশাল যাচ্ছিলেন মো. আবু হানিফ। পথিমধ্যে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের যাত্রাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি ট্রাকের পেছনে ওই মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন। ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেটি দুমড়ে-মুচড়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
