ধামইরহাটে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু: যৌন উত্তেজক ওষুধ সেবনে মৃত্যুর সন্দেহ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাটে মানিক হোসেন (৩০) নামের এক রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকালে ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন ওই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মানিক হোসেন উপজেলার মহিলা কলেজ এলাকার একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। দুপুরে তিনি বাড়িতে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। এ সময় বুকে হালকা ব্যথা অনুভব করলে বিকেলে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার প্রস্তুতিকালে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যদের দাবি, মানিক দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মরদেহ বুধবার সকালে নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চিকিৎসক সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
আরও পড়ুন
ধামইরহাটে রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যু: যৌন উত্তেজক ওষুধ সেবনে মৃত্যুর সন্দেহ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার ধামইরহাটে মানিক হোসেন (৩০) নামের এক রাজমিস্ত্রির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার বিকালে ধামইরহাট উপজেলার দক্ষিণ চকযদু গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মানিক হোসেন ওই এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মানিক হোসেন উপজেলার মহিলা কলেজ এলাকার একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। দুপুরে তিনি বাড়িতে খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন। এ সময় বুকে হালকা ব্যথা অনুভব করলে বিকেলে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার প্রস্তুতিকালে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। পরিবারের সদস্যদের দাবি, মানিক দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে আসে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মরদেহ বুধবার সকালে নওগাঁ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চিকিৎসক সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
সম্পর্কিত খবর
আত্রাইয়ে দুই ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ষান্মাসিক সভা…
মান্দায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
