গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

অনলাইন নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬ ৮:৪২ পিএম
গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় বাস থামিয়ে ছাত্রদলের এক নেতাকে অপহরণ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। ছাত্রদলের ওই নেতার নাম মোহাম্মদ সাব্বির খান। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলায়। তিনি মৃত মো. আলকাস খানের ছেলে। বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে স্বয়ং সাব্বির গনমাধ্যমের নিকট অভিযোগ করেছেন।
সাব্বিরের ভাষ্য, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পিরোজপুরের উদ্দেশে রওনা হন তিনি। যাত্রীবাহী ওই বাসটিতে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন সাব্বির । এ সময় ওই ব্যক্তি তার ফেসবুকের পোস্ট দেখে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানতে পারেন। পরে তিনি বাসের পেছনের দিকে গিয়ে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলেন।
সাব্বিরের অভিযোগ, এর কিছুক্ষণ পর রাত আটটার দিকে গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে বাসটি থামানো হয়। এরপর প্রায় ২০ জনের একটি দল বাসে উঠে তাকে নামিয়ে নিয়ে যায়। তাদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল। পরে অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও হকিস্টিক দিয়ে তাকে মারধর করা হয়। এ সময় তার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে গোপালগঞ্জে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে নির্যাতন, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং জোর করে রাজনৈতিক বক্তব্যের ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে প্রকাশের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ছাত্রদল নেতা সাব্বিরের মোবাইল ফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা নিয়ে যায় হামলাকারীরা। এক পর্যায়ে হামলাকারীদের কাছ থেকে পালিয়ে একটি মাঠ পেরিয়ে অন্য পথ দিয়ে মূল সড়কে ফিরে আসেন সাব্বির। পরে অন্য একটি বাসে করে রাত সাড়ে বারোটার দিকে পিরোজপুরে পৌঁছানোর পর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে বলে একটি সূত্র মারফত জানা গেছে।
আরও জানা গেছে, সাব্বির সার্বিক বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদককে অবহিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...