গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৪ পিএম
গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার কাশিয়ানি উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ।
গতকাল বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের (সিআইপি) বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত বিএম হারুন-অর-রশিদ পিনু (৫২) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের বাসিন্দা। তিনি রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, কাশিয়ানী থানা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে রাতইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতা, যৌথ বাহিনীর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা, থানা ভাংচুর ও অগ্নিসংযোগ এবং জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের নেতৃত্বস্থানীয় সংগঠক বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...