সিংড়ায় বিয়াশ নূর মোহাম্মদ হাফেজিয়া কওমি মাদ্রাসার বদলি অনুষ্ঠান অনুষ্ঠিত

সিংড়ায় বিয়াশ নূর মোহাম্মদ হাফেজিয়া কওমি মাদ্রাসার বদলি অনুষ্ঠান অনুষ্ঠিত

নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ চকপাড়া নূর মোহাম্মদ হাফেজিয়া কওমি মাদ্রাসায় বদলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার কমিটি আব্দুর রাজ্জাক ফকিরসহ অন্যান্য কমিটি বৃন্দ। এছাড়া মাদ্রাসার মুহতামিম মুফতি আবু হানিফ, শিক্ষক-শিক্ষার্থী এবং বদলি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআনের আলোয় প্রতিটি জীবন আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে মাদ্রাসার এমন আয়োজনকে প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আল্লাহ তাআলা মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উত্তম প্রতিদান দান করুন এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি দান করুন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...