গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬ ৫:২৭ পিএম
গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আজ বুধবার সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় ।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধে সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বিষয়ক ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান।
মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য যাচাই না করে শেয়ার না করা, অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সন্ত্রাস, উগ্রবাদ ও সহিংসতার বিরুদ্ধে সম্মিলিতভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।২৫/১১/২৬ ইং।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...