গোপালগঞ্জে সাত বিএনপি নেতার পদত্যাগ

অনলাইন নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬ ৫:৩১ পিএম
গোপালগঞ্জে সাত বিএনপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জে সাত বিএনপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি : জেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের পদত্যাগ করার ঘটনা অব্যাহত রয়েছে। আজ দুপুর পর্যন্ত মোট সাত জনের পদত্যাগ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
জেলার টুঙ্গিপাড়ায় পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন।
দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষের কথা জানিয়ে তারা নিজ নিজ পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারীরা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ,দপ্তর সম্পাদক সজীব ফকির,ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষি বিষয়ক সম্পাদক শাহানুর শেখ, সদস্য মো. আফজাল শেখ এবং সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।
গিমাডাঙ্গা নতুন বাজারের বোরহানের দোকানে আজ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
এদিকে সদর উপজেলার উলপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শেখ লুৎফর রহমান গতকাল ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে পদত্যাগ করার ঘোষণা দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...