জোর করে বিয়ের কাগজে স্বাক্ষর, গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় এক গৃহবধূকে মারধর, প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক বিয়ের কাগজপত্রে স্বাক্ষর করানো, আটকে রাখা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী হাতীবান্ধা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীকে তাঁর নিজ বাড়ি থেকে বের করে হাফিজুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের পর আহিদুলসহ কয়েকজন তাঁকে তালাকনামা এবং পরবর্তীতে মিজানের সঙ্গে বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রাজি না হওয়ায় তাঁকে পুনরায় মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে জীবনের নিরাপত্তার ভয়ে তিনি বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ওই নারীকে মিজানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত আনুমানিক ৩টার দিকে মিজানুর তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরদিন সকালে ভুক্তভোগী তাঁর বাবাকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে তাঁর বাবা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হলে তিনি কয়েকজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।
সম্পর্কিত খবর
জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী বেপারী
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার…
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক বরখাস্ত
কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক
শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু
বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যা: ৪৮ ঘন্টাপর প্রেমিক রাকিব ইসলামপুর…
আরও পড়ুন
জোর করে বিয়ের কাগজে স্বাক্ষর, গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ

লালমনিরহাটের হাতীবান্ধায় এক গৃহবধূকে মারধর, প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক বিয়ের কাগজপত্রে স্বাক্ষর করানো, আটকে রাখা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী হাতীবান্ধা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীকে তাঁর নিজ বাড়ি থেকে বের করে হাফিজুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের পর আহিদুলসহ কয়েকজন তাঁকে তালাকনামা এবং পরবর্তীতে মিজানের সঙ্গে বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে রাজি না হওয়ায় তাঁকে পুনরায় মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে জীবনের নিরাপত্তার ভয়ে তিনি বিয়ের রেজিস্ট্রিতে স্বাক্ষর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে ওই নারীকে মিজানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত আনুমানিক ৩টার দিকে মিজানুর তাঁর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরদিন সকালে ভুক্তভোগী তাঁর বাবাকে মোবাইল ফোনে বিষয়টি জানান। পরে তাঁর বাবা স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হলে তিনি কয়েকজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় লিখিত এজাহার দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁর পরিবার।
সম্পর্কিত খবর
জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী…
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার…
রংপুরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষক সাময়িক…
কুয়াকাটা পল্লী বিদ্যুতের ভৌতিক বিলে নাজেহাল গ্রাহক
শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় টমটম চালকের মৃত্যু
বিয়ের প্রলোভনে ধর্ষণের পর হত্যা: ৪৮ ঘন্টাপর প্রেমিক…