ইসলামপুরে বর্ষীয়ান বিএনপি নেতা মাহমুদ হাসান মঞ্জিলের স্মরণসভা অনুষ্ঠিত

হোসেন শাহ্ ফকির
০৭ নভেম্বর ২০২৬ ৭:১৩ পিএম
ইসলামপুরে বর্ষীয়ান বিএনপি নেতা মাহমুদ হাসান মঞ্জিলের স্মরণসভা অনুষ্ঠিত

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর বর্ষীয়ান বিএনপি নেতা, সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মরহুম মাহমুদ হাসান মঞ্জিলের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল ওয়াহাব মাস্টার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আআওয়াল খান লোহানী, সিনিয়র সহসভাপতি শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, এবং সহসাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদ সোহেল রানা খোকন।

উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন মরহুমের বড় ভাই ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির শাহজাহান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিন, সদস্যসচিব মাহমুদুজ্জামান লুলু ও যুগ্ম আহ্বায়ক ছামিউল হক লাভলু।

বক্তারা তাঁদের বক্তব্যে মরহুম মাহমুদ হাসান মঞ্জিলের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর রাজনৈতিক অবদান, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদৌলাহ পাহলোয়ান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...