গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
সম্পর্কিত খবর
গোপালগঞ্জে সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারনায় মুখর সর্বত্র
বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য – ডা.শফিকুর রহমান
গোপালগঞ্জে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক
সার ডিলার নিয়োগে বিএনপির নেতাকর্মীরা হাজার কোটি টাকার বাণিজ্য করেছে
ঈদের শুভেচ্ছা জানালেন শরিফুল ইসলাম খান ফরহাদ
আরও পড়ুন

গোপালগঞ্জের সাবেক তিন ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। আজ শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
সম্পর্কিত খবর
গোপালগঞ্জে সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারনায় মুখর সর্বত্র
বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য – ডা.শফিকুর…
গোপালগঞ্জে বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে
তুরস্কের স্পিকারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বৈঠক
সার ডিলার নিয়োগে বিএনপির নেতাকর্মীরা হাজার কোটি টাকার…