গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওর্নাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সঙ্গে কালীগঞ্জেরসাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সংগঠন গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর বাজারে অবস্থিত আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া আল মামুন ও সদস্য মামুন মোড়ল, দৈনিক সমকাল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আহমদ আলী, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ান, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুঃ সোহরাব আলী সরকার, সাংবাদিক রফিক সরকার, পনির খন্দকার, রিয়াদ হাসান, শাহ নেওয়াজ, আশরাফুল আলম শিশির, রায়হান মাহমুদ সহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় সাংবাদিকদের সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দের পারস্পপরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার করার পাশাপাশি স্থানীয় স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। সভায় বক্তারা স্বাস্থ্য খাতের সকল নিয়ম কানুন মেনে জনগনের সেবার মান উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলিতে সেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ও সাধারণ দরিদ্র মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
