নাটোর

সিংড়ায় শ্রীকোল যুব সমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলহাজ হোসেন
০৯ অক্টোবর ২০২৬ ৯:৪১ পিএম
সিংড়ায় শ্রীকোল যুব সমাজের উদ্যোগে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

মোঃ আলহাজ হোসেন, (সিংড়া) নাটোর প্রতিনিধি:
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় নাটোরের সিংড়ায় শ্রীকোল স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি: নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপস্থিত ছিলেন ৩নং ইটালি ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান মোখলেস। খেলা শেষে মঞ্চে উপস্থিত থাকা নেতাকর্মীরা পুরস্কার বিতরণ করেন।

আমন্ত্রিত অথিতী হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন ৩ নং ইটালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরাগণ। মোঃ সোহানুর রহমান সোহান। আবু তাহের টগর। রবিন তালুকদার। মঞ্চে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক গণ্যমান্য নেতাকর্মী।

ফুটবল ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছে বনকুড়ি স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় বনকুড়ি স্পোর্টিং ক্লাব ৫-৩ গোলে সোহাগ শান্ত ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ দেখা যায়। উভয় দলই গোল করার জন্য প্রাণপণ চেষ্টা করে। তবে গোলের লড়াইয়ে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৫-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে বনকুড়ি স্পোর্টিং ক্লাব।

খেলাকে ঘিরে মাঠে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এমন আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মী বলেন নিয়মিত এ ধরনের ফুটবল আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...