জামালপুরের মাদারগঞ্জে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার জোনাইল বাজারে অভিযান চালিয়ে প্রায় এক মণ (৪০ কেজি) দুর্গন্ধযুক্ত মাংস জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীর দোকানের ফ্রিজে পচা ও বাসি মাংস পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব মাংস তাজা মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলো তারা।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, দোকানে থাকা মাংস দেখে সন্দেহ হলে ফ্রিজে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পচা মাংস উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার অভিযোগ, সাংবাদিককে…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী চিকিৎসকের পাশে…
মান্দায় ট্রাকচাপায় প্রাণ গেল সাগরের, দেলুয়াবাড়ি বাজারে শোকের ছায়া
পত্নীতলায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ৭, মোবাইল কোর্টে কারাদণ্ড
আরও পড়ুন
জামালপুরের মাদারগঞ্জে পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে ফ্রিজে পচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার জোনাইল বাজারে অভিযান চালিয়ে প্রায় এক মণ (৪০ কেজি) দুর্গন্ধযুক্ত মাংস জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ব্যবসায়ীর দোকানের ফ্রিজে পচা ও বাসি মাংস পাওয়া যায়। অভিযোগ রয়েছে, এসব মাংস তাজা মাংসের সঙ্গে মিশিয়ে বিক্রি করছিলো তারা।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মনজুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, দোকানে থাকা মাংস দেখে সন্দেহ হলে ফ্রিজে তল্লাশি চালানো হয়। সেখান থেকে পচা মাংস উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
পবার সুন্দর সমবায় সমিতির বিরুদ্ধে অনিবন্ধিত ঋণ ব্যবসার…
হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্তের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রামের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে মান্দায় ৬০০ পল্লী…
মান্দায় ট্রাকচাপায় প্রাণ গেল সাগরের, দেলুয়াবাড়ি বাজারে শোকের…