শেরপুরে সরকারি বইয়ের বড় চালান জব্দ l

শেরপুরে অভিযান চালিয়ে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের বিপুল পরিমাণ সরকারি টেক্সট বই জব্দ করেছে প্রশাসন।
রবিবার বিকালে জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নৌহাটা এলাকায় একটি ভ্যান থেকে আনুমানিক ২,০০০–২,৫০০ কপি বই জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বইগুলো নালিতাবাড়ী থেকে এনে জেলা শহরের একটি গুদামে নেওয়া হচ্ছিল। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পরবর্তীতে মেসার্স রোকেয়া আয়রন স্টোরে তল্লাশি চালিয়ে আরও ৫,০০০–৬,০০০ কপি বই উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বই সদর থানায় নেওয়া হয়েছে এবং স্টোরটি সিলগালা করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আসামি আটক…
৭ কোটি ৩১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ, ফের বেড়িবাঁধে…
ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক
গভীর রাতে কালীগঞ্জের চুপাইরে দুর্ধর্ষ চুরি, রেস্তোরাঁয় অগ্নিসংযোগ, দুই ব্যবসায়ীর…
রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ
শেরপুরে সরকারি বইয়ের বড় চালান জব্দ l

শেরপুরে অভিযান চালিয়ে ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের বিপুল পরিমাণ সরকারি টেক্সট বই জব্দ করেছে প্রশাসন।
রবিবার বিকালে জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে নৌহাটা এলাকায় একটি ভ্যান থেকে আনুমানিক ২,০০০–২,৫০০ কপি বই জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বইগুলো নালিতাবাড়ী থেকে এনে জেলা শহরের একটি গুদামে নেওয়া হচ্ছিল। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পরবর্তীতে মেসার্স রোকেয়া আয়রন স্টোরে তল্লাশি চালিয়ে আরও ৫,০০০–৬,০০০ কপি বই উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বই সদর থানায় নেওয়া হয়েছে এবং স্টোরটি সিলগালা করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পর্কিত খবর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা…
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ…
৭ কোটি ৩১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ,…
ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক
গভীর রাতে কালীগঞ্জের চুপাইরে দুর্ধর্ষ চুরি, রেস্তোরাঁয় অগ্নিসংযোগ,…