ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালিগঞ্জে৭৭ হাজার টাকা অর্থদন্ড

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পৌর আইন অমান্য করার অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ বাজার ও পৌরসভার মুনসুরপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪টি মামলায় মোট ৭৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ‘কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার’ এর স্বত্বাধিকারী সঞ্জয় ঘোষকে ৫০ হাজার, জনউপদ্রব সৃষ্টির দায়ে স্থানীয় সরকার পৌর আইন ২০০৯ ধারায় বাবুল মিয়াকে এক হাজার টাকা এবং অপর দুটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকাসহ মোট ৭৭ টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও মোঃ আলামিন ভূইয়া।১৮/০৯/২৫
সম্পর্কিত খবর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আসামি আটক…
৭ কোটি ৩১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ, ফের বেড়িবাঁধে…
ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক
গভীর রাতে কালীগঞ্জের চুপাইরে দুর্ধর্ষ চুরি, রেস্তোরাঁয় অগ্নিসংযোগ, দুই ব্যবসায়ীর…
রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কালিগঞ্জে৭৭ হাজার টাকা অর্থদন্ড

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পৌর আইন অমান্য করার অভিযোগে পৃথক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী কালীগঞ্জ বাজার ও পৌরসভার মুনসুরপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪টি মামলায় মোট ৭৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি এবং বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ‘কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার’ এর স্বত্বাধিকারী সঞ্জয় ঘোষকে ৫০ হাজার, জনউপদ্রব সৃষ্টির দায়ে স্থানীয় সরকার পৌর আইন ২০০৯ ধারায় বাবুল মিয়াকে এক হাজার টাকা এবং অপর দুটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকাসহ মোট ৭৭ টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন পুলিশ, আনসার সদস্যবৃন্দ এবং বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও মোঃ আলামিন ভূইয়া।১৮/০৯/২৫
সম্পর্কিত খবর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা…
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ…
৭ কোটি ৩১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ,…
ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক
গভীর রাতে কালীগঞ্জের চুপাইরে দুর্ধর্ষ চুরি, রেস্তোরাঁয় অগ্নিসংযোগ,…