নরসিংদীর পলাশে ড. মঈন খাঁন গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন

নরসিংদীর পলাশে বৃহস্পতিবার ড. মঈন খাঁন গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় ১২/৬/২৫ বৃহস্পতিবার বিকালে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।
গণসংযোগকালে মঈন খান বলেন, “জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় মাঠে আছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দেশের সাধারণ মানুষের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”
এ সময় পলাশ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক সাধারণ মানুষও মঈন খানের পাশে এসে তার বক্তব্য শোনেন এবং তাদের আশাবাদ ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে জেলা বিএনপি আহ্বায়কের বিবৃতি
গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
গোপালগঞ্জে সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারনায় মুখর সর্বত্র
বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য – ডা.শফিকুর রহমান
আরও পড়ুন
নরসিংদীর পলাশে ড. মঈন খাঁন গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন

নরসিংদীর পলাশে বৃহস্পতিবার ড. মঈন খাঁন গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় ১২/৬/২৫ বৃহস্পতিবার বিকালে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. মঈন খান। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।
গণসংযোগকালে মঈন খান বলেন, “জনগণের অধিকার রক্ষায় আমরা সবসময় মাঠে আছি। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। দেশের সাধারণ মানুষের সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”
এ সময় পলাশ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেক সাধারণ মানুষও মঈন খানের পাশে এসে তার বক্তব্য শোনেন এবং তাদের আশাবাদ ব্যক্ত করেন।
সম্পর্কিত খবর
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ…
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে জেলা বিএনপি…
গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে…
গোপালগঞ্জে সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারনায় মুখর সর্বত্র
বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য – ডা.শফিকুর…
