ছাতকে রয়েল বেকারি কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকের রয়েল বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, অভিযান চলাকালে দেখা যায়, রয়েল বেকারিতে অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে ও স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য তৈরি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সেকশন ৪৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আসামি আটক…
৭ কোটি ৩১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ, ফের বেড়িবাঁধে…
ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক
গভীর রাতে কালীগঞ্জের চুপাইরে দুর্ধর্ষ চুরি, রেস্তোরাঁয় অগ্নিসংযোগ, দুই ব্যবসায়ীর…
রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ
ছাতকে রয়েল বেকারি কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকের রয়েল বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (৩০ এপ্রিল) দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম। এসময় পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, অভিযান চলাকালে দেখা যায়, রয়েল বেকারিতে অস্বাস্থ্যকর ও খুব নোংরা পরিবেশে ও স্বাস্থ্যবিধি না মেনে বেকারি পণ্য তৈরি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সেকশন ৪৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৭ দিনের মধ্যে কারখানার পরিবেশ উন্নত করার পরামর্শ দেয়া হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা…
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ…
৭ কোটি ৩১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ,…
ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক
গভীর রাতে কালীগঞ্জের চুপাইরে দুর্ধর্ষ চুরি, রেস্তোরাঁয় অগ্নিসংযোগ,…