সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির ফ্ল্যাট জব্দ ও ব্যাংক হিসাব ফ্রিজ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : পালিয়ে যাওয়া পতিত আ’লীগ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর-৫ আসনের সাবেক সাংসদ মেহের আফরোজ চুমকির নামে ঢাকার বনানীতে থাকা ৩১১৫ স্কয়ার ফিটের ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও, তার পাঁচটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। যেখানে মোট ২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ৪৫৮ টাকা জমা রয়েছে।
রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পর্কিত খবর
৭ কোটি ৩১ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ, ফের বেড়িবাঁধে…
ঘাটাইলে ধর্ষণের অভিযোগে একজন আটক
গভীর রাতে কালীগঞ্জের চুপাইরে দুর্ধর্ষ চুরি, রেস্তোরাঁয় অগ্নিসংযোগ, দুই ব্যবসায়ীর…
রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ
ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ
জামালপুরে ১২ ড্রাম মজুদ থাকা সত্যেও বাইকচালকদের তেল নাই বলায়…