অস্তিত্বের বাহন

অস্তিত্বের বাহন
❤️
একটি পতাকা!
এক টুকরো কাপড়ের ভাজে –
একটি জাতির অস্তিত্ব!
এই-
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় ঐক্যের বীরত্ব!!
দামাল ছেলের প্রাণের দামে
কেনা মাটির মায়ায় সুগন্ধ’
লাশের মিছিল বিনিময় করা
সীমান্ত পাওয়ার আনন্দ”
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় ঐক্যের মহত্ব।
মায়ের পাজড়ে মৃত সন্তান
এতটা ক্ষতের দীর্ঘশ্বাস’
স্তব্ধ অশ্রুর জোয়ারের বানে
ছিনিয়ে আনা স্বাধীন আকাশ
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় ঐক্যের গভীরত্ব।
শতাব্দী’র গায়ে ইতিহাস আদলে
রক্তের দাগে মানচিত্র’
বোবা- কান্না অবলম্বিত ছায়ে
দেশমাতৃকায় মৈত্রীর ঐক্য’
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় পরিচয়ের গুরুত্ব।
ত্যাগের বাহনে প্রাণ – সম্মান
সম্পর্ক – সম্পদ তুচ্ছতায়
স্বদেশ প্রেমের আত্ম গাঁথা’য়
প্রাণের মায়া অকুতোভয়’
এই-
ডিসেম্বর’এর একটি দিনের
ইতিহাসের পাতা’র অমরত্ব।
১৬ তম দিন
একটি তারিখ
কোটি প্রাণের স্পন্দিত সুখ’
গল্প- কবিতা- উপন্যাসে
বাঙালি জাতীয়তার অভিন্ন রূপ
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় জীবনের এককত্ব।
– শেখ এমিলি
১৬-১২-২০২৪ ❤️
সম্পর্কিত খবর
নওগাঁর মান্দায় লক্ষ্মী পূজা উপলক্ষে ১৫০ জন অসহায় মানুষের মাঝে…
নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল, ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন
মান্দায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয় অবিবাহিতদের
মান্দায় ‘মানব কল্যাণ ক্লাব’-এর উদ্যোগে ঘোড়া দৌড় ও বাউল সন্ধ্যা…
রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল শো-ডাউন
অস্তিত্বের বাহন

অস্তিত্বের বাহন
❤️
একটি পতাকা!
এক টুকরো কাপড়ের ভাজে –
একটি জাতির অস্তিত্ব!
এই-
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় ঐক্যের বীরত্ব!!
দামাল ছেলের প্রাণের দামে
কেনা মাটির মায়ায় সুগন্ধ’
লাশের মিছিল বিনিময় করা
সীমান্ত পাওয়ার আনন্দ”
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় ঐক্যের মহত্ব।
মায়ের পাজড়ে মৃত সন্তান
এতটা ক্ষতের দীর্ঘশ্বাস’
স্তব্ধ অশ্রুর জোয়ারের বানে
ছিনিয়ে আনা স্বাধীন আকাশ
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় ঐক্যের গভীরত্ব।
শতাব্দী’র গায়ে ইতিহাস আদলে
রক্তের দাগে মানচিত্র’
বোবা- কান্না অবলম্বিত ছায়ে
দেশমাতৃকায় মৈত্রীর ঐক্য’
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় পরিচয়ের গুরুত্ব।
ত্যাগের বাহনে প্রাণ – সম্মান
সম্পর্ক – সম্পদ তুচ্ছতায়
স্বদেশ প্রেমের আত্ম গাঁথা’য়
প্রাণের মায়া অকুতোভয়’
এই-
ডিসেম্বর’এর একটি দিনের
ইতিহাসের পাতা’র অমরত্ব।
১৬ তম দিন
একটি তারিখ
কোটি প্রাণের স্পন্দিত সুখ’
গল্প- কবিতা- উপন্যাসে
বাঙালি জাতীয়তার অভিন্ন রূপ
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় জীবনের এককত্ব।
– শেখ এমিলি
১৬-১২-২০২৪ ❤️
সম্পর্কিত খবর
নওগাঁর মান্দায় লক্ষ্মী পূজা উপলক্ষে ১৫০ জন অসহায়…
নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের কাউন্সিল, ৩ সদস্যের নির্বাচন…
মান্দায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ, জয় অবিবাহিতদের
মান্দায় ‘মানব কল্যাণ ক্লাব’-এর উদ্যোগে ঘোড়া দৌড় ও…
রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল…
