গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন সফল করতে মশাল মিছিল

অনলাইন নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬ ৭:৩৭ এএম
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন সফল করতে মশাল মিছিল

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন সফল করতে মশাল মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি : আগামী ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ডাকে লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন নেতাকর্মীরা।
আজ শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহর এলাকায়, উলপুর বাজার এবং কোটালিপাড়া সদরে মশাল মিছিল করেছে নিষিদ্ধ দলের নেতাকর্মীরা।
উলপুর বাজারের মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম ঝন্টু,উলপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওসমান মিনা,উলপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার শাহাবুদ্দিন প্রমুখ।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া হাই স্কুল মাঠে আজ বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও ২০২৪ সালের ৫ আগষ্ট পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন-০২ সফল করার লক্ষে ৮ ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পশ্চিমাংশের (পশ্চিম গোপালগঞ্জ) হরিদাসপুর, চন্দ্রদিঘলিয়া,উরফি, লতীফপুর, পাইককান্দি, গোপীনাথপুর, সুকতাইল এবং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই সমাবেশে যোগ দেন। সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: হাদিউজ্জামান মোল্লা, সাবেক চেয়ারম্যান লিয়াকত ভুইয়া, জেলা আওয়ামী লীগ নেতা মুশফিকুর রহমান লিটন,সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন নান্নু,উরফি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল গাজী, সালাউদ্দিন খান প্রমুখ।২৭/১১/২৬ ইং।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...