সিংড়ায় বিগ ফাইনাল ফুটবল টুর্নামেন্টে শ্রীকোল স্পোর্টিং ক্লাবের জয়, ২-০ গোলে পরাজিত শেরপুরের জেড স্কয়ার

সিংড়ায় বিগ ফাইনাল ফুটবল টুর্নামেন্টে শ্রীকোল স্পোর্টিং ক্লাবের জয়, ২-০ গোলে পরাজিত শেরপুরের জেড স্কয়ার

নাটোরের সিংড়া উপজেলার আগমুরশন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে বিগ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় শ্রীকোল স্পোর্টিং ফুটবল ক্লাব, সিংড়া ২-০ গোলে জেড স্কয়ার ফুটবল ক্লাব, শেরপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। নির্ধারিত সময়ে শ্রীকোল স্পোর্টিং ফুটবল ক্লাবের খেলোয়াড়রা দুইটি গোল করে জয় নিশ্চিত করেন। অন্যদিকে জেড স্কয়ার ফুটবল ক্লাব কোনো গোল করতে পারেনি।

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক মোঃ আসাদুল খান আসাদের হাতে পুরস্কার হিসেবে একটি গরু তুলে দেন আয়োজক ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা। এ সময় মাঠজুড়ে উপস্থিত দর্শক ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ার ইসলাম আনুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ আখতারুজ্জামান (বাবুল)।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস আকন্দসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

খেলাকে ঘিরে আগমুরশন স্কুল মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের এমন উদ্যোগে স্থানীয় তরুণদের মধ্যে ফুটবল খেলার প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও আয়োজকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...