চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র-গুলিসহ যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে গুলি ও আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ মনির নামের এক যুবককে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মনির (৩০) একই ইউনিয়নের ভারত সীমান্তবর্তী সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে।
দুপুরে চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো.গুলজার আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে রবিবার সকালে স্থানীয় জনতা মোহাম্মদ মনির নামের যুবককে গণপিটুনি দেয়। পরে তার কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে বলে পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে অস্ত্রসহ থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানায়, মোহাম্মদ মনির প্রবাসে থাকাকালিন নোয়াইজ্জা গ্রামের এক নারীর সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়ে। পরকিয়ার সূত্র ধরে ওই নারী থেকে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নেয়। সাম্প্রতিক সময়ে মনির দেশে এসে রবিবার সকালে ওই গ্রামে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম জানান, অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পর্কিত খবর
সাজেকে সড়ক অবরোধ স্থগিত, ফিরতে শুরু করেছেন পর্যটকেরা
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে আইনি নোটিশ
সব বিভাগেই বৃষ্টির আভাস, কোথাও কোথাও ভারী বর্ষণ
বাংলাদেশে সব নাগরিককে সমানভাবে দেখতে হবে: অর্থমন্ত্রী
জঙ্গল সলিমপুরে হচ্ছে নতুন পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী
এনসিটি চুক্তির আগে চট্টগ্রাম বন্দরে কড়া সতর্কতা, বিঘ্ন ঘটালে ব্যবস্থা
আরও পড়ুন

এনসিটি চুক্তির আগে চট্টগ্রাম বন্দরে কড়া সতর্কতা, বিঘ্ন…