ইসলামপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী এবং কোষাধ্যক্ষ আলম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও এমপি সুলতান মাহমুদ বাবু বলেন,
‘আজ বিএনপির প্রতিষ্ঠার দিন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি।
পরে পৌর শহরে পদযাত্রা বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সম্পর্কিত খবর
রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল শো-ডাউন
সিংড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী…
নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে ৬ মাসের…
নওগাঁ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত
ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স…
ইসলামপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতী এবং কোষাধ্যক্ষ আলম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও এমপি সুলতান মাহমুদ বাবু বলেন,
‘আজ বিএনপির প্রতিষ্ঠার দিন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি গঠন করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি।
পরে পৌর শহরে পদযাত্রা বের করা হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সম্পর্কিত খবর
রংপুরে ব্যাক্তিগত ঝগড়া নিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
ঘোষেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম খানের মোটরসাইকেল…
সিংড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন…
নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মাদক সেবীকে…
নওগাঁ জেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত
ইসলামপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে…
