পলাশে প্রবীণদের সামাজিক সুরক্ষা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

অনলাইন নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬ ৯:৫৪ পিএম
পলাশে প্রবীণদের সামাজিক সুরক্ষা জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত

পলাশ (নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় প্রবীণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত ও আয়নিরাপত্তা জোরদারে প্রাতিষ্ঠানিক সমন্বয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পলাশ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ।
উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রিকের মইনুল হকের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আতিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা-আয়েশা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা- জুয়েল রানা,সমবায় কর্মকর্তা শাহিদা আক্তার,
মহিলা বিষয়ক কর্মকর্তা – কবিতা ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা -মোঃ মাসুম ভুঁইয়া, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর,মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
‘Improving Institutional Coordination for Social Protection of Older People in Bangladesh’ শীর্ষক এ কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রবীণদের সামাজিক সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা।
পলাশ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) এ সভার আয়োজন করে।
জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয় (বিএমজেড) এবং হেল্পএইজ জার্মানির সহায়তায় পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে প্রবীণদের আয়নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও সুরক্ষা জোরদারে কাজ করা হচ্ছে।
সভায় প্রবীণদের অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য বিদ্যমান সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও ফলপ্রসূ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

#

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...