কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা

অনলাইন নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬ ৪:৪২ পিএম
কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দূর্গাপুজা

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে। এবছর উপজেলার ৪৪ টি পূজামন্ডপে শংকাহীন ও জাকজমক পূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয়া দুর্গাপূজা।

উপজেলার পৌরসভার মুনসুরপুর এলাকার মনসাতলা দূর্গাপুজা উদযাপনে পূজামন্ডপের পৌরহিত প্রেমানন্দ চক্রবর্তী বলেন, ভয়, দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণা এসব থেকে দূর্গা ভক্তকে রক্ষা করেন। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দূর্গা। যুদ্ধে জয়লাভ করে সীতাকে উদ্ধার করেন ও রাবণকে হত্যা করতে সক্ষম হন রাম চন্দ্র। সেই থেকে পৃথিবীতে প্রতি বছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বীরা দূর্গোৎসব পালন করে আসছেন।

উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি প্রদীপ মিত্র ভজন জানান, এবছর উপজেলার ৪৪ টি পূজামন্ডপে শংকাহীন ও জাকজমক পূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজাকে আনন্দমুখর করে তুলতে সকল পূজামন্ডপে বর্ণাঢ্য আলোকসজ্জার ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মন্ডপ। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সহযোগীতা রয়েছে। তাছাড়া আনসার, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষায় টহল দিচ্ছে। তিনি আরোও জানান, স্থানীয় এমপি একেএম ফজলুল হক মিলন ভাইয়ের নির্দেশনা ও সার্বিক তত্বাবধানে উৎসবটি আরোও প্রাণবন্ত হয়ে উঠেছে। সরকারী ভাবে প্রত্যেক পূজামন্ডপে ৬০০ কেজি করে চাল অনুদান হিসেবে দেয়া হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে এবং নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যরা সদাপ্রস্তুত রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসরাও নিয়োজিত রয়েছে। পূজা উপলক্ষে উপজেলার প্রতিটি পূজামন্ডপের হিন্দু সম্প্রদায়ের লোকেরা যাতে সুন্দর ভাবে ধর্মীয় কাজ করতে পারে সে বিবেচনায় পুলিশ কাজ করে যাচ্ছে। মন্ডপ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...