খুঁজুন
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ, ১৪৩৩

আন্তর্জাতিক সাহিত্য ভূবন সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক রিয়াজুল হক সাগর

রিয়াজুল হক সাগর
প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৯ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক সাহিত্য ভূবন সম্মাননা পেলেন কবি ও সাংবাদিক রিয়াজুল হক সাগর

রিয়াজুল হক সাগর : ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় ঈশ্বরদীর প্রেসক্লাব মিলনায়তনে-
কবি ও ছড়াকার রাশিদা আক্তার লিলি’র উদ্বোধনে ও কবি নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ও বহুভাষাবিদ, ভাষাপণ্ডিত মাহমুদুল হাসান নিজামী। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক কবি ও কথা সাহিত্যিক জুনায়েদ খন্দকার নীর, বিশেষ আলোচক ছিলেন কবি এম এ কাসেম অমিয়, সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক সাহিত্য ভূবন ও সাধারণ সম্পাদক,কৃষ্টিবন্ধন, যশোর, মো তৈয়েবুর রহমান বাবু, কবি ধ্রুবক রাজ, রংপুর, কবি ও অধ্যাপক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন এস এম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক, প্রেসক্লাব,ঈশ্বরদী, ডা. মো. শহীদুল ইসলাম তরফদার, এমবিএস ডিসিএচ, এমডি শিশু, মো. শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, নোঙর ঈশ্বরদী।
কবিতা পাঠ করেন:
যশোর থেকে আগত কবি এম এন এস তুর্কি, কবি রেবেকা টফি, কবি বকুল হক, গীতিকবি আবুল হাসান তুহীন, চারণকবি বাবুল আহমেদ তরফদার, কবি রকি মাহমুদ, কবি আবু রায়হান,
রাজশাহী থেকে আগত কবি রেহেনা ইসলাম,
রংপুর থেকে আগত কবি আবু নাসের তুহীন, কবি প্রিতম রায়, কবি নাছরিন নাজ, কবি জাহিদ, কবি কামরুন্নাহার লিপি, এস এম ইতি, রিয়াজুল হক সাগর, লালমনিরহাট থেকে আবু হানিফ, গোলাপ হোসেন রতন প্রমুখ। এছাড়াও ঢাকা থেকে ও ঈশ্বরদীর অনেক কবি অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি জরিফা সুলতানা ও আহসান হাবিব মানিক।

সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

​মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক

 

জামালপুরের ইসলামপুর ঝর্ণা ফিলিং স্টেশন পাম্পে সপ্তাহজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তেলের পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ মানুষ। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পেট্রোল বা অকটেন ও ডিজেল।

​সরেজমিনে ঝর্ণা ফিলিং স্টেশন পাম্পে ঘুরে দেখা গেছে, “তেল নেই”লেখা সাইনবোর্ড ঝুলছে। পাম্পে তেল থাকলেও তা অত্যন্ত সীমিত। দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। বিশেষ করে পণ্যবাহী ট্রাক এবং মোটরসাইকেল চালক তেল বিতারণ একদিন আগ থেকে পাম্পে দীর্ঘ সারি ছাড়িয়ে দিঘলকান্দি পর্যন্ত পৌঁছে যায়।

​এক ব্যবসায়ী বলেন,তেল না থাকলে রাইড শেয়ারিং বা ডেলিভারি দেওয়া সম্ভব হয় না,ফলে ওই দিনের আয় পুরোপুরি বন্ধ হয়ে যায়। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া বা জরুরি পারিবারিক কাজে বের হওয়ার সময় তেল না পাওয়া জীবনের ঝুঁকি তৈরি করে। পাম্পের কর্মীদের কাছ থেকে অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায় না এবং তাদের দুর্ব্যবহারের শিকার হতে হয়।

অনেক প্রতিষ্ঠানে শিক্ষকরা জানান,আমরা শিক্ষকরা অটোরিকশা ও মোটরসাইকেলে যাতায়াত করি বিশেষ করে শহর থেকে দূরে বা দুর্গম এলাকায় পাঠদান করতে যায়। সময়মতো ক্লাসে উপস্থিত হওয়া কঠিন হয়ে পড়ছে। তেল ও বিদ্যুৎ সংকটে সুযোগে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি পাওয়ায় শিক্ষকদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে যা তাদের সীমিত আয়ের ওপর চাপ সৃষ্টি করছে।

ব্যাংক কর্মকর্তারা জানান,অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে ব্যাংকিং খাতের যাতায়াত ও লজিস্টিক সাপোর্টের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় গ্রাহক সেবা এবং সামগ্রিক অর্থপ্রবাহ বিঘ্নিত হতে পারে।

​চালকদের ক্ষোভ গত কয়েক দিন ধরে পাম্পে ঘুরছি কিন্তু তেলের দেখা নেই। গাড়ি না চললে মালিক টাকা দেয় না।সংসার চালানোই এখন দায় হয়ে দাঁড়িয়েছে।
মোটরসাইকেল চালকদের কণ্ঠেও ছিল একই সুর তাদের
অভিযোগ,তেলের অভাবে কর্মস্থলে পৌঁছানো এবং জরুরি কাজ করা অসম্ভব হয়ে পড়ছে।

ভুক্তভোগীর আর্তনাদ: তেল নেই তো চাকা ঘোরে না, আর চাকা না ঘুরলে আমাদের সংসার চলে না। আমরা শুধু নিরবচ্ছিন্ন সরবরাহ চাই,যেন আমাদের স্বাভাবিক জীবন থমকে না যায়।

​ঝর্ণা ফিলিং স্টেশনের পাম্পের মালিকরা বলেন,ডিপো থেকে তেলে না পাওয়া; সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। অন্যদিকে সংশ্লিষ্ট বিভাগ বলছে দ্রুতই সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। জনসাধারণের দাবি সরকার যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এই তেল সংকটের সমাধান করে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনে।

নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয় হল রুমে স্কুল পর্যায়ে “প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে বিতর্ক এবং “প্রাকৃতিক দূর্যোগ” বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্প। স্কুলের স্টুডেন্ট ফোরামের সদস্যবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র প্রধান অতিথি হিসেবে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং অগ্রযাত্রা প্রকল্পের এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী প্রতিযোগিতাটি পরিচালনা করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকমন্ডলীগণ এবং ইউনিট ম্যানেজার আব্দুর রউফ মিলন।

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

জনী শেখ, ​হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

 

দিনাজপুরের হাকিমপুরে খরিপ-১ মৌসুমে মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ে ২০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

​উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আজাদ।

​হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মুগডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। মূলত মাটির উর্বরতা রক্ষা ও আমিষের চাহিদা পূরণে কৃষকদের উদ্বুদ্ধ করতেই সরকারের এই উদ্যোগ।

সপ্তাহজুড়ে জ্বালানি সংকট:ঝর্ণা পাম্পে মিলছে না তেল চরম ভোগান্তিতে গ্রাহক নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়। মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা