কালীগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচী পালন করেছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে পদর্শিত হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বধনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করেন। পরে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
প্রধান অতিথি এসময় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন উড়িয়ে ও সাদা কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানের সূচনা শেষে প্রধান অতিথি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এসময় শহীদ মুক্তিযোদ্ধাদের আত্বার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসলিন মেহেদী, কালীগঞ্জ থানার (ওসি) তদন্ত মো. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, উপজেলা বিএনপি’র আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতের আমীর হাজী আফতাব উদ্দিন, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপি’র আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. তাজুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।
পরে প্রীতি ফুটবল ম্যাচ ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



আপনার মতামত লিখুন