খুঁজুন
রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ১১ শ্রাবণ, ১৪৩৩

শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৪১ অপরাহ্ণ
শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ।

নিহত শফিকুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গা মোড় এলাকার রশিদুল ইসলামের ছেলে। তিনি সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা মানিক মিয়ার জামাতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ধান কাটার কাজে শ্বশুরবাড়িতে এসেছিলেন। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় তিনি তার নানা শ্বশুর আয়াজ উদ্দিনের বাড়ির পাশে থাকা একটি আমগাছে ওঠে আম পাড়ছিলেন। এ সময় বাঁশের লাঠি ব্যবহার করে আম পাড়ার চেষ্টা করলে অসাবধানতাবশত সেটি পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে।

এতে মুহূর্তেই বাঁশে আগুন ধরে যায় এবং শফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সঙ্গে ঝুলে পড়েন। ঘটনাটি দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পল্লী বিদ্যুৎ অফিসে খবর দেন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকান্ড’১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির দাবী কর্তৃপক্ষের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকান্ড’১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির দাবী কর্তৃপক্ষের

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গভীর রাতে একটি গিফট সামগ্রীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকায় বালিজুড়ী বাজার বড় মসজিদের উত্তর পাশে মেসার্স মিম গিফট কর্নারে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে করে পাশ্ববর্তী দোকান গুলো ও রক্ষা পায়। তবে কোন জায়গায় থেকে এবং কিভাবে আগুন লাগছে আমরা কেউ ধারণা করতে পারছি না।
মিম গিফট কর্ণারের মালিকের বড় ভাই শাহজাহান জানান রাত আনুমানিক ৩ ঘটিকায় দোকানে আগুন লাগে ঐ সময়ে আমার ছোট ভাইসহ আমরা বাসায় ছিলাম। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করে ফলে মার্কেটের অন্যান্য দোকান গুলো রক্ষা পায় । মালামাল পুড়ে যাওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫/২০ লক্ষ টাকা।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর লিডার মোঃ সিদ্দিকুর রহমান জানান আমরা রাত ৩ টা ৮ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দোকানের সার্টারের দুটি তালা কেটে প্রবেশ করে ভিতরে আগুন নিয়ন্ত্রণ করি। দীর্ঘ প্রায় এক ঘন্টা সময় ড্যাম্পিং এর কাজ করে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয় এবং আনুমানিক দুই লক্ষ্য টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ০১

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ০১

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ঋষিপাড়ায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে মাটির নিচ থেকে ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ সহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জ এবং মান্দা থানার এস আই আশীষ কুমার সান্যাল এর নেতৃত্বে ২৪ জুলাই রাত ৮টার দিকে অভিযানটি পরিচালনা করে স্বপন ঋষি (৩৫), পিতা- শ্রী দুলাল ঋষিকে গ্রেফতার করেন।

অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা মাটির নিচে বিশেষ কায়দায়, লুকানো ৮০ লিটার ওয়াস চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করেন এবং জব্দ তালিকা মুলে জব্দ করে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধির: জামালপুরের মাদারগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপিত হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য উল্টোরথযাত্রা বের হয়। রথটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী অসংখ্য ভক্ত-অনুরাগী রথের রশি টেনে উৎসবে অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।

রথযাত্রা কমিটির সভাপতি সুকান্ত চন্দ্র বর্মন ও সেক্রটারি সুশিল চন্দ্র বর্মন সহ অন্যান্যদের আয়োজনে পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক কীর্তনের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো সময় দায়িত্ব পালন করেন।

মন্দির পরিচালনা কমিটির জয় দাস জানান, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকল ধর্ম-বর্ণের মানুষের সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

উপস্থিত রবি দাস বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মিলনের এক অনন্য উৎসব। প্রতিবছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে উল্টোরথযাত্রায় অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকান্ড'১৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতির দাবী কর্তৃপক্ষের মান্দায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ০১ মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উদযাপন ইসলামপুরে নিরীহ মানুষের উপর হয়রানিমূলক অভিযোগে দিশাহারা অসহায় পরিবার জেলের জালে ধরা পড়ল আকর্ষণীয় সোলজারফিশ'