কালীগঞ্জে এস এস সি ২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কালীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এবারের এসএসসি ২০২৫ পরীক্ষায় যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা ও পৌর বিএনপি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ এএসএম আমানউল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য রাখেন- গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ একেএম ফজলুল হক মিলন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, বিএনপি নেতা আশরাফী হাবিবুল্লাহ, মোহাম্মদ ছোলায়মান আলম, মনিরুজ্জামান খান লাবলু, শাহাবুদ্দিন সিকদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন