প্রশাসনের তামাকমুক্ত দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালীগঞ্জ প্রশাসনের তামাকমুক্ত দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতাঃকালীগঞ্জে তামাক মুক্ত দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বিক সহযোগীতা করেন।
শনিবার (৩১ মে) বেলা ১১ টায় তামাক নিয়ন্ত্রণ সেল উপজেলা টাস্কফোর্স কমিটি কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে তামাক মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) নুরী তাসমিন উর্মি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজওয়ানা রশিদ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুর রহমান সাকিল, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক দেব প্রসাদ মিত্র,ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ, পৌর হিসাব রক্ষক মো. দুলাল মোড়ল, স্কুল ও মাদ্রাসার শিক্ষাথীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. কাজী নাজমুল হক প্রজেক্টরের মাধ্যমে তামাকের ব্যবহার কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়া, তামাক সেবীদের নিরুৎসাহিত করা, তামাকজনিত মৃত্যু ও মানুষের অসুস্থতা বৃদ্ধি, সামাজিক দায়বদ্ধতাসহ বিভিন্ন দিক নির্দেশনাসহ আইন সংক্রান্ত বিধি উপস্থাপন করেন। তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের লক্ষ্যে সব পাবলিক প্লেসে ও পাবলিক পরিবহনে ধুমপান না করা, বিক্রয় স্থলে তামাকজাত দ্রব্য বা প্যাকেট প্রদর্শন নিষিদ্ধ করা, তামাক কোম্পানির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে অংশগ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করাসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়।
এর আগে প্রশাসনের উদ্যোগে তামাক মুক্ত দিবসের একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রাঙ্গন হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কমপ্লেক্সে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন