চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কালীগঞ্জ উপজেলার কমিটি গঠন, সভাপতি মুজিবুর – সা: সম্পাদক এরশাদ

অনলাইন নিউজ ডেস্ক
২২ মার্চ ২০২৫ ৭:২১ পিএম
চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কালীগঞ্জ উপজেলার কমিটি গঠন, সভাপতি মুজিবুর – সা: সম্পাদক এরশাদ

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শাখার চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান এরশাদ নির্বাচিত হয়েছেন।
চতুর্থ শ্রেনী সরকারি কর্মচারী সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মো.মুজিবুর রহমানকে সভাপতি এবং আসাদুজ্জামান এরশাদকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। গাজীপুর জেলা সমন্বয় ও সংস্কার কমিটির আহবায়ক মো.হেলাল উদ্দিন, সদস্য সচিব মো.বেলাল হোসেন মিন্টু এবংসদস্য মো, সিরাজুল হক ভ‚ইয়ার যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেয়া দেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলো সিনিয়র সহ সভাপতি মো.মতিন মিয়া, সহ সভাপতি পদে সুমন মিয়া, তরিকুল ইসলাম, নাঈম আশ্রাফ খান, নাজমুল ইসলাম, আনোয়ার হোসেন ও কাজল শেখ। যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন ও হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মশিউল হক ও ফরিদ আলী, দপ্তর সম্পাদক মশিউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক তারেক ভূইয়া, প্রচার সম্পাদক সাজন চন্দ্র দাস, সহ প্রচার সম্পাদক সামছুল হক, মহিলা সম্পাদিকা শামসুন্নাহার, সহ মহিলা সম্পাদিকা মেহেরুন নেছা, ক্রীড়া সম্পাদক সাফায়েত আলী রিপন, সমাজসেবা সম্পাদক জহিরুল ইসলাম, সমবায় সম্পাদক মোছলেম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো.মোন্তাজ উদ্দিন। কার্যনির্বাহী সদস্য শিল্পী রানী দাস,সাজেদা বেগম, এ এম ইউনুছ হোসেন রুবেল ও সাইমন রোজারিও।
প্রত্যেকের পদের বিপরীতে প্রতিদন্ধি প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয় এবং ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...