খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

শিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

কালীগঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

কালিগঞ্জ থেকে :
প্রকাশিত: রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ণ
কালীগঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে কালীগঞ্জে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারী) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিন ব্যাপী কালীগঞ্জ শ্রমিক সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে ইসলামী ছাত্র শিবির কলেজ শাখার আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো.খায়রুল হাসান। প্রধান অতিথি লাল ফিতা কেটে প্রকাশনটির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. মো. তাজুল ইসলাম,উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাজী মো. আফতাব উদ্দিন, ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জামায়াতের নেতৃবৃন্দসহ প্রমুখ।
প্রকাশনা উৎসবে মোট ৬টি স্টল স্থাপন করা হয়েছে। এছাড়া উৎসবে শিবিরের সমর্থক হওয়া ও বই পড়ার জন্য আলাদা কর্ণার বসানো হয়। উৎসবে স্থলে আগত শিক্ষার্থীদের জন্য শিবিরের পরিচিতি বিষয়ক বিভিন্ন স্টিকার ও লিফলেট উপহার দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে প্রকাশনা উৎসবে শিক্ষার্থীরা তা উপভোগ করেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয় ভিত্তিক বই ও সকল শহীদদের পরিচিতি প্রকাশনায় তুলে ধরা হয়েছে।
ইসলামী ছাত্র শিবির কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা উৎসবের আয়োজন করেছি। যাতে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের প্রকৃত কার্যক্রম ও আদর্শ সম্পর্কে সঠিক তথ্য জানতে পারে। ছাত্র শিবির একটি আদর্শিক প্রতিষ্ঠান। বিগত সরকারের আমলে শিবিরের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল। কিন্তু এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে আমাদের কার্যক্রম মানব জাতির কল্যাণে।
উল্লেখ যে, পরে সন্ধায় প্রজেক্টেরের মাধ্যমে জুলাই বিপ্লবের ডকুমেন্টারী প্রদর্শন করা হবে।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ